বিশ্বরাজনীতিতে
রাশিয়ার ভূমিকা জেমসবন্ড সিরিজের নায়কের মত। Veto অর্থাৎ আমি মানি না এটা যেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখেই মানায়। তাঁর দৃঢ় এবং ক্ষিপ্র চেহারা সত্যিই
পশ্চিমাদের ভয়ের কারন। পরমাণু যুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত
বিশ্বরাজনীতিতে রাশিয়ার অবস্থান যথেষ্ট শক্ত হবে বলে আমার ধারনা। কারন আগামীতে যদি
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হয় তাহলে মুসলিমদের প্রতি তার জিরো টলারেস্ন
নীতির কারনে মুসলিম বিশ্বের সাথে আমেরিকার অস্ত্র ব্যবসাসহ অন্যান্য বাণিজ্যের
যথেষ্ট ঘাটতি দেখা দিতে পারে। এটা অসম্ভব কিছু নয়। আর এই সুযোগটা রাশিয়া ভালভাবে
কাজে লাগাতে পারে। কারন রাশিয়ার সিরিয়া বিষয়ক নীতি এবং তুরষ্কের সাথে বর্তমান সুসম্পর্ক
সেরকমই আভাস দিচ্ছে বলে আমার মনে হয়। তবে চীন বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার
করলেও রাজনীতিতে নিজেদের অবস্হান খুব একটা বেশি শক্ত করতে পারবে বলে মনে হয় না
কারন তারা এখনও পর্যন্ত নজর কাড়ার মত একক কোন বড় ধরনের সিদ্ধান্ত নিতে সক্ষম হয়নি
যা বহিঃবিশ্বের চিন্তার কারন হতে পারে। আর একারনেই হয়তো জর্জ বুশ সহ রিপাপলিকান
দলের বাঘা বাঘা নেতারা ট্রাম্প এর বিরোধিতা শুরু করছে। এটা কিন্তু হলেও হতে পারে;
যাই হোক আমেরিকা বলে কথ!
আমি মুক্ত বুদ্ধির চেতনা,দেবাংশ,রৌদ্রের উজ্বলতা। খড়গ হাতে প্রস্তুত আমি,দেখবে পৃথিবী আজ তাণ্ডবলীলা।
Total Pageviews
Thursday, September 1, 2016
Thursday, June 30, 2016
যুদ্ধ বা জিহাদ নয়,শান্তিই মুক্তির একমাত্র মোক্ষম উপায়।
সাম্প্রদায়িক শক্তি সে যে দেশেরই হোক না কেন তা সেই
দেশ এবং জাতির জন্য হুমকিস্বরূপ। গতকাল এক ভারতীয় সুন্দরী তরুনীর সাথে বেশ কিছু সময়
বাংলাদেশ বিষয়ক কিছু প্রসঙ্গ নিয়ে তর্ক হলো। দেখলাম সেখানে সে বাংলাদেশকে একটা নিকৃষ্ট
দেশ হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালাল। সে এটা বলল যে বাংলাদেশ একটি চরম সাম্প্রদায়িক
এবং কাঙ্গাল দেশ। গুগলে কাঙ্গাল দেশ লিখে সার্চ দিলে নাকি বাংলাদেশের নাম সবার উপরে
পাওয়া যাবে। আমিও যথারীতি সার্চ দিয়ে দেখলাম কিন্তু কোথাও বাংলাদেশের নাম তো পেলাম
না। সে বাংলাদেশের শিক্ষার মান নিয়েও যাচ্ছেতাই প্রশ্ন তুলল। আমি বুঝলাম না সে ভারতে
বসে কিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এহেন কুরূচিপূর্ণ মন্তব্য করতে পারে। যা
হোক পরে জানতে পারলাম তাঁর পূর্বপুরুষরাও নাকি ঐ সব দেশত্যাগী কাপুরুষদের একজন ছিল।
সে মুসলিমদেরকে ইচ্ছামত ধবল ধোলায় করল এবং ইসলাম ধর্ম নিয়েও নানা প্রশ্ন তুলল। আমি
তাকে নিয়ন্ত্রন করার চেষ্টা করলাম কিন্তু তাতেও কোন কাজ হলো না। উল্টো আমাকেও গরু
ছাগল বলে গালাগালি করতে লাগল। এই হচ্ছে অবস্থা। এর জন্য দায়ী আসলে কারা? এর পুরো দায়
এদেশের সাম্প্রদায়িক শক্তির উপর বর্তায়, কারন এদের অত্যাচরের কারনেই একসময় এরা দেশ
ত্যাগ করেছিল এবং এখন ঐ দেশে গিয়ে সে দেশের মুসলিমদের তারা ধবল ধোঁলায় করছে। তাই বলব
যুদ্ধ বা জিহাদ নয়,শান্তিই মুক্তির একমাত্র মোক্ষম উপায়।
Saturday, June 18, 2016
এটাই কি আমাদের স্বাধীনতা?
হায়রে স্বাধীন বাংলাদেশ! এই তোর স্বাধীনতার নমুনা?
যে দেশে আজও সাম্প্রদায়িক নির্যাতন,
যে দেশে আজও বারংবার সংখ্যালঘুরা অত্যাচারিত,সে দেশে স্বাধীনতা শব্দটা কি মানায়? শুধু সাম্প্রদায়িক অত্যাচারই নয়, এদেশে সংখ্যাগুরু সম্প্রদয়ের লোক যেমন পুলিশ
সুপারের স্ত্রী,মাদ্রাসা পড়ুয়া মেয়েকেও ধর্ষণ করা হয়। পুরোহিত হত্যা করা হয়,মুয়াজ্বিনকেও
ছাড় দেওয়া হয় না, লেখক, ব্লগার, প্রকাশক, মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী,শ্রমজীবী মানুষদেরকে নির্বিচারে কুপিয়ে
হত্যা করা হয় কিন্তু কোন বিচার হয়না, কোন দৃষ্টান্ত মূলক শাস্তি হয়না অপরাধিদের।
ধিক্কার জানায় এমন স্বাধীনতাকে, ধিক্কার জানাই এদেশের আইন ও প্রচলিত শাসন ব্যাবস্থাকে।
এমন দেশ তো আমরা চায়নি। যেদেশে মানুষ বড়,মানবিকতা শীর্ষে এমন একটি সুখী সমৃদ্ধ দেশ
আমরা চেয়েছিলাম কিন্তু একি হল।
Subscribe to:
Posts (Atom)