Total Pageviews

Tuesday, November 8, 2016

সুবিধাবাদী রাজনীতিবিদরা জানে,ঠেলা দিলে মালাউন শেষ পর্যন্ত ভারতেই যাবে।

চিত্র: নাসিরনগরে মুসলিম কর্তৃক হিন্দু আক্রমনের বাস্তব প্রতিফলন।

কদিন ধরে দেশের যে অবস্থা দেখছি ,ভাবছি আমরা হিন্দুরা আসলে কোথায় কার কাছে যাবো? আমার আঁট ত্রিশ বছরে এরশাদ আমল দেখেছি,বিএনপি ,আওয়ামীলীগ দেখেছি৷ আমার জন্ম আটাত্তরে,একটু বড় হয়ে জেনেছি যে এরশাদ আমলে হিন্দু মুসলমান ততটা হানাহানি ছিল না,তবে গ্রামে দখল ছিল ওদের,হিন্দুর পাকা ফলটা অলিখিতভাবে মুসলমান প্রতিবেশীদের! আমার এখনও মনে আছে,ফল ভালোভাবে পাকার আগেই গাছ থেকে নামিয়ে ফেলতে হতো,পাছে পাকাটার ভাগ না পাওয়া যায়! তারপর এলো বিএনপি আওয়ামীলীগের আমল,আগে তো লুকিয়ে ফল নিতো আর এখন লগি নিয়ে সামনে থেকেই ফল নিয়ে যায়৷ এটা যে সবাই করে তা নয়! তবে আমি অকপটে স্বীকার করছি সব মুসলমান কিন্তু এক নয়, আমার এমন অনেক মুসলমান বন্ধু আছে,যারা অসভ্য নয়৷ আমার জন্মের পর এরশাদ আমলে মুসলমানদের তান্ডব দেখা দেখা গেল ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা নিয়ে৷ গ্রাম,শহর জ্বালাও পোড়াও অবস্থা! আমি তখন নবম শ্রেণির ছাত্রী, পাড়ায় পাড়ায় পালা করে আমার বাবাসহ অন্যান্যরা ও পাড়ার ছেলেরা বাড়ি আর মেয়েদের পাহারা দিতো৷ আমাদের এক প্রতিবেশী মুসলমান স্যার বললেন,এতো ভয় পাও কেন? আমাদের বাসা তোমাদের জন্য ফ্রী৷ ভরসা পেলাম,যাহোক কিছু হলে স্যারের বাসাতে তো উঠতে পারব! পরেরদিনই স্যার কথায় কথায় বললেন,দেখ টুলু,মন্দির ভাঙাটা স্বাভাবিক কারন ওরা আমাদের মসজিদ ভেঙেছে। আমি অবাক হয়ে বললাম,স্যার মন্দির মসজিদ তো একই,এটাও উপসনালয় একইভাবে ওটাও। আমরা তো মানে এ দেশের হিন্দুরা তো কিছু করেনি,আমাদের কি দোষ? তখন ছোট ছিলাম,এখন ভাবি, বুঝে না বুঝে কত বড় কথা বলেছি। মনে মনে বললাম,ঘরে মরবো তবুও ওনার বাসায় যাবোনা৷ তখন থেকেই আমার আত্মীয়রা আস্তে আস্তে ভারতমুখী হতে শুরু করল৷ তারপর বিএনপি এলো ক্ষমতায়,এবারও হিন্দুদের দোষ,তারা নৌকাতে ভোট দিয়েছে,সেটাই অপরাধ! ঘরে আগুন দেয়া,হিন্দু মেয়ে মুসলমান বানানো,অল্প জমি কিনে দখল করে বাকিটা। আবারও হিন্দুরা ভারতমুখী! তারপর আসে আওয়ামীলীগ! এবারও হিন্দুর ঘর পোড়ে! দোষ কি? বিএনপিকে ভোট না দেওয়া! আবারও হিন্দুরা মানসম্মান খুঁইয়ে ভারতমুখী! যারা সম্মান হারায়নি তারাও সম্মানের ভয়ে ভারতমুখী! তাহলে হিন্দুদের দোষ কোথায়? চিরকাল আওয়ামীলীগকে ভোট দেয়া? যে দলই আসুক, হিন্দুদের কেন ঘর পোড়ে? আসলে সুবিধাবাদী রাজনীতিবিদরা জানে,ঠেলা দিলে মালাউন ভারত যাবে,আমরা সব দল চেটেপুটে খাবো! তারা তো ব্যাবসা-বাণিজ্য,বিয়ে দেয়া সবকিছুতেই মিলেমিশে একাকার! কে শিবির! কে বিএনপি! কে আওয়ামীলীগ! তাদের মধ্যে গলায় গলায় খাতির। হিন্দুদের উপর যখন অত্যাচার হয় তখন কোথায় থাকে হাসুবুর সৈনিকরা? কোথায় থাকে? মজা লুটে? তখন তারা সব এক! ভাই ভাই।
#‌লি‌খে‌ছেন~টুলু মজুমদার।

নদীতে সারারাত গলা ডুবিয়ে রেখে সম্ভ্রম রক্ষা করেছে নাসিরনগরের অনেক হিন্দু নারীরা!

চিত্রঃ নাসিরগনরে ধংসস্তুপের একাংশ।

সেদিন এক সাংবাদিক আমাকে হঠাৎ এসে বলল- কাকা, হামলার সময় ঐদিন কি করছিলেন আপনি? কোন হামলার সময় ৭১-এর, নাকি ২০১৬? এই যে কয়েকদিন আগে যে হামলাটা হয়েছিল সেটার কথা বলছি। আমি ছিলাম আমার নাতিটাকে সাথে নিয়ে বসা। সে বলছিল, দাদু মাইকে চিল্লিয়ে চিল্লিয়ে কি নিয়ে কথা হয়? আমি বললাম ও কিছু না, তুমি ছোট মানুষ এসব বুঝবা না। এর একটু পরেই তো লাঠিসোটা নিয়ে কয়েকজন এসে পাশে সুবলদের বাড়িতে হামলা চালাল। নাতির এক হাত ধরে টান মেরে বললাম দৌঁড়া। বাসার সবাইকে চিক্কুর দিয়া বললাম কে কোথায় আছো পালাও। তারপর দিশেহারার মতো ছুটতে লাগলাম। মনে হচ্ছিল সেই ৭১-এ একবার যে দৌঁড় দিছিলাম পাকিস্তানিদের ভয়ে, সেই দৌঁড় যেন আবারও দিলাম। পার্থক্য হলো ৭১-এ বয়স আছিল কম, দৌঁড়ে পালাইতে তেমন কষ্ট হয় নাই। এখন চুল সাদা হয়ে গেছে, শরীরে শক্তি তেমন নাই। মনে আছে আমার, ৭১-এ একবার মুখোমুখি হয়ে গিয়েছিলাম এক অসভ্য পাকিস্তানির। আমার দিকে বন্দুক তাক করে বলল,'তু মুক্তি হ্যায়'? আমি বললাম, জ্বি না সাব। নেহি, ম্যায় মুক্তি নেহি হ্যায়। এরপরেও লাথি মারলো কয়েকবার পেটে ও পিঠে। আমি লাথি খেয়ে মরার মতো ভান করে পড়ে থাকলাম। এরপর আর কিছুক্ষণ লাথি মেরে চলে গেল মালাউনের বাচ্চা বলে। তখন তো মুক্তি মানেই বাংলাদেশ পক্ষ আর বাংলাদেশ পক্ষ মানেই হিন্দু, সাচ্চা মুসলমান না! এইবার নাতিরে নিয়া দৌঁড়াতে গিয়া পড়ে গেছি হঠাৎ। নাতি ভয়ে কান্নাকাটি শুরু করে দিল। পিছন থেকে একজন এসে লাঠি দিয়া বাড়ি দিয়া বলল, এই ব্যাটা তুই তো হিন্দু! আমার নাতি একাত্তর দেখে নাই, সেই পাকিস্তানিদের ভয়ংকর চেহেরা,তাদের চোখও সে দেখে নাই। কিন্তু আমি দেখেছিলাম। অনেকদিন পর মনে হলো সেই চোখ জোড়া আবার দেখতে পেলাম। সেই ৭১-এ পালিয়ে বাঁচতে চেয়েছিলাম পাকিস্তানিদের কাছ থেকে। এইবারও পালিয়ে বাঁচতে গিয়েছিলাম। তবে পাকিস্তানিদের কাছ থেকে নয়, কিছু বাঙালি নামে নরপশুদের হাত থেকে। সে সময় এই বাঙালিরা সাচ্চা মুসলমান ছিল না পাকিদের চোখে। এখন তাদের সাথে পাকিদের তেমন কোন তফাত পাই না আর। পাকিরা এখনকার পরিস্থিতি দেখে নিশ্চয় মনে মনে বলছে- ”সব সাচ্চা মুসলমান হো গ্যায়া” যা হোক অতপর কোন ভাবে পালিয়ে নিরাপদ স্থানে গেলাম। নাতি আমারে হাঁফাতে হাঁফাতে বলল- দাদু আমরা এদের দেখে পালাই কেন? আবার কি সেই ৭১ ফিরে আসছে? আমি কি উত্তর দিব ভেবে পেলাম না। তবে এখন মনে হয় ৭১-এ মরার মতো ভান করে পড়ে থাকাটা ভুল ছিল। মরে যাওয়ায় উচিত ছিল। নাতি আমার কাছে আবার জানতে চায় দাদু পাকিস্তানিরা আবার কি ফিরে আসছে? আমি উত্তর দেই, নারে তাদের আর ফিরে আসার দরকার নাই, দেশটাই তো আস্তে আস্তে পাকিস্তান হয়ে যাচ্ছে। পাকিস্তানিরা আমাদের দেশের এই অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে হয়তো! এই ঘটনার বর্ণনাটা সম্পূর্ণ কাল্পনিক, তবে এমন সব ঘটনা সেদিন নাসিরনগরে ঘটেছে যা একাত্তরকেও  হার মানিয়েছে। তেমন একটা খবর পড়লাম- ”তিতাস নদীতে সারারাত গলা ডুবিয়ে রেখে সম্ভ্রম রক্ষা করেছে নাসিরনগরের অনেক হিন্দু নারীরা।”
#‌লি‌খে‌ছেন~অজ্ঞাতনামা এক নারী।

Sunday, November 6, 2016

”মালাউন” শব্দের অপপ্রয়োগ ও এদেশের হিন্দু।

মালাউন শব্দটি বাংলাদেশে মূলত: বাঙালি হিন্দুদের উপর ব্যবহার করা হয়ে থাকে। এইটাকে গালি ভাবার তেমন কোন কারন নেই। এটা মনে রাখা দরকার হিন্দুরা খুবই বিনয়ী এবং ভদ্র একটি জাতি। এরা নিজেরা পরিশ্রম করে খায়,অন্যের সাহায্যপ্রার্থী না হয়ে। এরা নিজেদের ধর্মের প্রতি যেমন আত্মবিশ্বাসী তেমনি অন্যের ধর্মের প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল। ধর্মকে ব্যবহার করে জ্বালাও পোড়াও তো পড়ে মরুক, একটা গালি পর্যন্ত দিতে এরা কুন্ঠাবোধ করে। যাই হোক যা বলছিলাম; সেটা হল-মালাউন শব্দটি মুলত আরবী শব্দ ملعون থেকে উদ্ভূত যার অর্থ অভিশপ্ত বা আল্লাহর অভিশাপপ্রাপ্ত। ১৯৪৬ সালে নির্মলকুমার বসু মোহনদাস গান্ধীর সঙ্গে নোয়াখালিতে সেবামূলক কাজ করতে আসেন। তিনি লক্ষ্য করেন হিন্দুদের মালাউন বলে গালি দেওয়ার রীতি। ১৯৭১ সালের ২৬ মার্চ গণহত্যা চলাকালীন পাকিস্তানি সেনারা বিশিষ্ট বাঙালি হিন্দু অধ্যাপক ড: গোবিন্দচন্দ্র দেবকে হত্যা করে। হত্যা করার পূর্বে তাঁকে মালাউন বলে সম্বোধন করে পাকি সেনারা। ১৩ই এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে আর এক বিশিষ্ট বাঙালি হিন্দু দানবীর নূতনচন্দ্র সিংহকে নিজে গুলি করে হত্যা করেন। উপস্থিত মুসলমানরা নূতনচন্দ্র সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করলে তাদের ভর্ৎসনা করে তিনি বলেন, সামান্য একটা মালাউনের মৃত্যুতে এত শোক প্রকাশ করার কি আছে! অবশ্য শেষ পর্যন্ত তার ফাঁসি হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাসীদের হাতে মন্দির ও প্রতিমা ভাংচুর এবং হিন্দু বাড়ি লুট হবার প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, "মালাউনের বাচ্চারা বেশী বাড়াবাড়ি করছে"। এই আওয়াকে ৬০.৫ বার নাকে খত দিয়ে মন্ত্রীসভা থেকে বের করে দিলেই আমরা খুশি। কারন আমাদের ভোটও তো ওই গন্য মান্য জঘন্য ব্যক্তির থলেতে বিদ্যমান।

Saturday, November 5, 2016

এ লজ্বা লুকাবে কোথায় কাপুরুষ?

আমি বেশি কিছু লিখি না কারন এক শ্রেনীর অসভ্য বর্বর জানোয়ারদের কাছে আমি একজন সংখ্যালঘু বা মালু বলে বিবেচিত। এই  অসমীচীন উক্তি মূধুমাত্র ঐ অসভ্য জানোযার গুলোর মুখেই মানায় কারন তারা যুগযুগ ধরে এগুলোকে ধারন করছে তাদের প্রিয় উত্তরসূরীদের কাছ থেকে। এদেশে সাম্প্রদায়িক হামলা নতুন কিছু নয় এটি পূর্বেও ছিল এখনও বিদ্যুতের মত চলমান। কালের পরিক্রমায় এরা বাঙালী থেকে মেীলবাদী মুসলিম হয়েছে বটে কিন্তু মানুষ নয়। নাসিরনগরে পুনঃ পুন হামলা থেকে এটি স্পষ্ট প্রতিয়মান। এরা আরেকবার প্রমান করল এরা এদেশের মানুষ নয় মাটি চায়। বাংলাদেশের হিন্দুরা এদেশের কাছে আসলে কিছুই চায় না শুধু  একটু শান্তি ছাড়া আর এই শান্তিটুকুর দায়িত্ব যদি এদেশের রাজনৈতিক নেতারা না নেই তাহলে বাংলাদেশের হিন্দুদের উচিত হবে হাতে অস্ত্র তুলে নেওয়া কারন এদেশের মাটি মৌলবাদীদের বাপের সম্পত্বি নয়। এটা মৌলবাদীদের যেমন মাতৃভূমি তেমনি হিন্দুদেরও। হিন্দুদের উপর হামলা করে কি আপনারা তাদের বিশ্বাস নষ্ট করতে পেরেছেন? আমার মনে হয় না । এতে বরঞ্চ হিন্দুদের ধর্মের প্রতি বিশ্বাস আরও দৃড় হয়েছে এবং তারা বুঝতে পেরেছে এদেশের কাপুরুষরা হিন্দুদের কখনও ভাল চায় না। এতে বিচ্ছিন্ন হিন্দুরা পুনরায় সংগঠিত এবং সংঘব্ধ হচ্ছে। আর আপনাদের ধর্মের প্রতি বাড়ছে তাদের সীমাহীন ঘৃনা। এ লজ্বা লুকাবে কোথায় কাপুরুষ?
 
চিত্রঃ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভয়াবহ চিত্র।